০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ পরীক্ষার্থী মধ্যে পাশ করেছে ৪১৩ জন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বগুড়ার আদমদীঘি উপজেলার ফলাফল বিপর্যয়ের চিত্র প্রকটভাবে ফুটে উঠেছে। উপজেলার সান্তাহার সরকারি সহ মোট ৮টি কলেজের মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৪৯৯ জন। এর মধ্যে পাশ করেছে মাত্র ৪১৩ জন। উপজেলায় পাশের গড় হার ২৭ দশমিক ৫৫। সর্ব নিম্ম পাশের হার ৮ দশমিক ২২ এবং সর্বোচ্চ ৫৭ দশমিক ৭৮। কলেজ ওয়ারি পরীক্ষার্থী হিসাবে দেখা যায় উপজেলার সান্তাহার সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ৮৯৪ জন, পাশ করেছে ২৬৬জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশের হার ২৯ দশমিক ৭৫। উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিল ২১২জন, পাশ করেছে ২৫জন, পাশের হার ১১ দশমিক ৭৯। জিপিএ -৫ নাই। উপজেলা সদরের হাজী তাছের আহমেদ মহিলা কলেজের পরীক্ষার্থী ৮৮জন, পাশ করেছে ৪৯জন, পাশের হার ৫৫ দশমিক ৬৮, জিপিএ -৫ নাই। উপজেলার সান্তাহার মহিলা কলেজের পরীক্ষার্থী ছিল ৮৬জন, পাশ করেছে ১৭জন জিপিএ -৫ পেয়েছে একজন। পাশের হার ১৯ দশমিক ৭৭। উপজেলার নসরতপুর কলেজের পরীক্ষার্থী ছিল ৫৭জন, পাশ করেছে ৯জন, জিপিএ -৫ পেযেছে একজন, পাশের হার ১৫ দশমিক ৭৯। উপজেলা সদরের আদমদীঘি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থী ছিল ৪৪জন, পাশ করেছে ১৫জন পাশের হার ৩৪ দশমিক শুন্য ৯, জিপিএ -৫ নাই। উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজের পরীক্ষার্থী ছিল ৭৩জন, পাশ করেছে মাত্র ৬জন, পাশের হার উপজেলার সর্বনিম্ম ৮ দশমিক ২২, জিপিএ -৫ নাই। উপজেলার প্রত্যন্ত পল্লী চাঁপাপুর জালাল উদ্দীন আহমেদ কলেজের পরীক্ষার্থী ছিল ৪৫জন, পাশ করেছে ২৬জন, পাশের হার উপজেলার সর্বোচ্চ ৫৭ দশমিক ৭৮, জিপিএ -৫ নাই।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

যমুনার বুকে নৌকায় নবজাতকের জন্ম, সুস্থ মা ও শিশু

আদমদীঘিতে এইচএসসি পরীক্ষায় ১৪৯৯ পরীক্ষার্থী মধ্যে পাশ করেছে ৪১৩ জন

প্রকাশিত: ০১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬