
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর ইউপি নির্বাচন। আগামী জানুয়ারী মাসে ১ম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের শুরু হবে সরকারের এমন ঘোষনায় সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে আদমদীঘি সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন। বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার আনুষ্ঠানিক ভাবে গত রবিবার(২৫ অক্টোবর)আদমদীঘি উপজেলা জামায়াতের এক অনুষ্ঠানে এই ঘোষনা দেন। এদিকে বিএনপি থেকে এখনও চেয়ারম্যান পদে কাউকে দলীয় ঘোষনা দেয়া হয়নি। ইতিমধ্যে বিএনপি থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ রফি আহম্মেদ আচ্চু,সাবেক সহ-সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন সরদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন,উপজেলা বিএনপির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন ছানা,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আকবর খান,উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক রেজাউল করিম বাপ্পী এবং সতন্ত্রপ্রার্থী আব্দুর রহিম,ফেরদৌস হোসেন,জাতীয় পাটির আবু রায়হান রিটু সহ প্রায় ১ ডজন প্রার্থী হোটেল,ফুটপাতের চায়ের দোকান,পাড়ামহল্লায় কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময় করছেন। অপরদিকে জামায়াতের একক প্রার্থী ঘোষনা হওয়ায় জামায়াতের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে। বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রচারণায় থাকায় সাধারন জনগনের মাঝে বিব্রতকর অবস্থা বিরাজ করছে। বিএনপি সমর্থিত গ্রাম পর্যায়ের সাধারন জনগন প্রত্যাশা করছে দলীয় ভাবে একক প্রার্থী দেয়া হলে কর্মী সমর্থকদের মাঝে উৎফলতা ফিরে আসবে।
এদিকে চেয়ারম্যান পদে জামায়াতের দলীয় মনোনয়ন পাওয়ার পর আহসান হাবীব তুহিন গণমাধ্যমকর্মীদের বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলীয় মনোনয়ন দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন,ইউনিয়নবাসীর সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার মূললক্ষ্য। আমি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। এজন্য সকলের ভালবাসা ও দোয়া কামনা করছি।

প্রতিবেদক 


















