০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বগুড়ায় পুলিশ সুপারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” নেতৃবৃন্দ’র শুভেচ্ছা বিনিময়

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ এর সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা” এর নেতৃবৃন্দ রবিবার (২৫অক্টোবর/২৬) তার কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় সিটি শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজট মুক্ত, ডেঙ্গু প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা হয়। বগুড়ার মানুষ ভাল থাকতে তিনি (এসপি) পুলিশকে সকলের সহযোগিতা করার আহবান জানান। পাশাপাশি সার্বিক ক্ষেত্রে পুলিশেরও সহযোগিতা কামনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা” এর নেতৃবৃন্দ। শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মা আবু মুসা, উপদেষ্টা সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, কোষাধক্ষ্য ফজলুল হক বাবলু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা ইয়াছমিন, সদস্য জরজিস হোসেন প্রমুখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে ইতিপূর্বে বৃক্ষ রোপন, বগুড়া শহরে যানজট ও পরিস্কার পরিচ্ছন্ন’র দাবীতে মানববন্ধন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন ও শয্যা বৃদ্ধিসহ আরো আধুনিকরণের দাবীতে মানববন্ধন, নারীকে স্বাবলম্বী করতে ফুড কার্ট বা ফুড গাড়ীসহ খাদ্য সামগ্রী ও সরঞ্জামাদী এবং নগদ অর্থ প্রদান করা, ঈদ উপহার সামগ্রী বিতরণ, কুরবানীর গোস্ত বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও দেশ সেরা শিক্ষার্থীকে সংবর্ধনাসহ আরো নানা ধরনের কাজ করেছে এবং করছে সংগঠনটি। শুভেচ্ছা ও মতবিনিময়কালে পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদকে সংগঠনের উপরোক্ত কার্যাক্রম গুলো অবহিত করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘি সদর ইউপি’র চেয়ারম্যান পদে জামাতের মনোনয়ন পেলেন তুহিন–মাঠে বিএনপি’র প্রায় ১ ডজন প্রার্থী

বগুড়ায় পুলিশ সুপারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” নেতৃবৃন্দ’র শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ০৩:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬