১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাবার জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোল, শেষে কারাগারে ফিরলেন রবিউল

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: বাবার মৃত্যুর খবরে শেষবারের মতো মুখ দেখা ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেলেন গাইবান্ধার সাঘাটার কারাবন্দি সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম। আদালতের অনুমতিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষে পুলিশি পাহারায় তাঁকে আবারও গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
সোমবার (১৯ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা শাহ আলম। বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য রবিউল ইসলামের পক্ষে গাইবান্ধা আদালতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।
আদালতের অনুমতি অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য কারাগার থেকে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন রবিউল। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে জেলা পুলিশ ও সাঘাটা থানা পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁকে পুনরায় গাইবান্ধা জেলা কারাগারে নেওয়া হয়।
যে হত্যা মামলায় কারাবন্দি রবিউল
মামলার সূত্রে জানা যায়, গত ২১ জুন সাঘাটার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী সালাউদ্দিন। ওই দিন চিকিৎসাধীন অবস্থায় সাইফুল্লাহ বারীর মৃত্যু হয়। পরে ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৮ আগস্ট ঢাকার একটি হাসপাতালে মারা যান সালাউদ্দিন।
এ ঘটনায় সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ২২ জুন সাঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় রবিউল ইসলাম চার নম্বর আসামি।
বাবার মৃত্যুর পর শেষবারের মতো তাঁর জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেলেও চার ঘণ্টার প্যারোলের মেয়াদ শেষে আবারও কারাগারে ফিরতে হয় সাবেক এই ছাত্রদল নেতাকে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বাবার জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোল, শেষে কারাগারে ফিরলেন রবিউল

বাবার জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোল, শেষে কারাগারে ফিরলেন রবিউল

প্রকাশিত: ০৩:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬