১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সোনাতলায় কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শুভ্র প্রসাদ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় রাম নারায়ণ বিহানী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শন করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শুভ্র প্রসাদ। পূজা উদযাপন পরিষদের আমন্ত্রণে তিনি সোনাতলায় এসে মন্দির পরিদর্শন করেন এবং দুর্গাপূজা উদযাপন ও মন্দির সংস্কারের বিষয়ে কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি, দুর্গাপূজা উদযাপনের বিভিন্ন বিষয় এবং মন্দিরের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মন্দিরের উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় হয়।
শুভ্র প্রসাদ বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সোনাতলা উপজেলা শাখার সভাপতি বিকাশ স্বর্ণকার,সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা,লিটন প্রামাণিক,গগন পাল, গৌতম প্রামাণিক সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।এ ছাড়া রাম নারায়ণ বিহানী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শুভ্র প্রসাদ

সোনাতলায় কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শুভ্র প্রসাদ

প্রকাশিত: ০৪:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬