০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলীর সান্তাহার ষ্টেডিয়াম পরিদর্শন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে অবস্থিত সান্তাহার ষ্টেডিয়াম পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মখলেসুর রহমান। রোববার (৩১)বেলা ১১টার দিকে তিনি ষ্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন এবং ষ্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। এ সময় বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মোহিত তালুকদার, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক আক্তারুজ্জান মিঠু, বগুড়া জেলা বিএনপি’র সমাজকল্যাণ বিষয়ত সম্পাদক মাহাফুজুল হক টিকন’সহ স্থানীয় বিএনপি ও গণমাধ্যেম কর্মীরা উপস্থিত ছিলেন ।
সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, সান্তাহার ষ্টেডিয়াম তার বাবা প্রয়াত সংসদ সদস্য আব্দুল মজিদ’সহ সান্তাহার এলাকার লোকজনের সহয়তায় ১৯৯৫ সালে তৈরী হয়েছিল। দীর্ঘ সময় আর ষ্টেডিয়ামটির আর কোন দৃশ্যমান উন্নতি হয়নি। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমি ষ্টেডিয়ামের উন্নয়নের জন্য ক্রীড়া মন্ত্রানালয়কে অবহিত করি । এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের একজন প্রকৌশলীকে ষ্টেডিয়ামটি পরিদর্শনের জন্য পাঠান। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মখলেসুর রহমান বলেন, সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের উদ্যেগে এটির আরো কিছু উন্নয়ন কাজ হবে। সে কারণে ষ্টেডিয়ামটি যেন আরো ভাল মানের হয় সে বিষয়ে পরিদর্শনে এসেছি। ষ্টেডিয়ামের একটি পূর্নাঙ্গ প্ল্যান তৈরী করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে। বর্তমানে ষ্টেডিয়ামে একটি প্যাভেলিয়ন, ছোট গ্যালারী ও সীমানা প্রাচীর দেয়া রয়েছে। আগামীতে চারতলা বিশিষ্ট প্যাভেলিয়ন ও গ্যালারী আরো সম্প্রসারন করা হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষির্কীতে জাতীয় সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা

জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলীর সান্তাহার ষ্টেডিয়াম পরিদর্শন

প্রকাশিত: ১২:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬