
সজীব হাসান, (আদমদিঘী) প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘির উপজেলায় রাতে, এক বিরোধী অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছেন, আদমদিঘী থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন- মোছা. রুনা (৪৪), চাঁন মিয়া সরদার (৩৪) ও সুমন রহমান (৪৫)। আদমদিঘী থানা সূত্রে জানা গেছে, তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করার পর, তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা এবং ১০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন থানা পুলিশ। উল্লেখ্য গত বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টায় উপজেলার সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোছা. রুনা সান্তাহার রানিং রুম পোস্ট অফিস পাড়ার মৃত রফিকুল ইসলাম রফিকের স্ত্রী, চাঁন মিয়া মালশন গ্রামের মংলা সরদারের ছেলে ও সুমন রহমান দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের ছোলায়মান আলীর ছেলে। আদমদিঘী থানার, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার জানান, গ্রেফতারকৃত নারীসহ তিন মাদক কারবারীকে থানায় পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার কৃত মাদক কারবারিদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক 




















