
ডেস্ক রিপোর্টঃ বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে কর্মরত আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৩ই অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব পদায়ন ও বদলির নির্দেশ দেওয়া হয়।অফিস আদেশ অনুযায়ী, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ জামিরুল ইসলামকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে,পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি আদেশে জেলার আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে মোসা. খুরশীদা বানু (কনা)-কে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, মোঃ কামরুজ্জামানকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মোঃনুর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে,এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রতিবেদক 


















