০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বগুড়্য় ১৮ নং ওয়ার্ড বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ শুক্রবার বগুড়া মহানগরের ১৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত স্থানীয় টিলা মসজিদ সংলগ্ন মাঠে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদ এবং মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী সাদেক মানিক এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা তিথিসহ জেলা, মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদ এবং মাদকবিরোধী সমাবেশে বিপুল সংখ্যক নারী ও পুরুষ সমবেত হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাজধানী ঢাকায় সান্তাহার সমিতির পক্ষ থেকে এমপি মহিত তালুকদারকে সংবর্ধনা

বগুড়্য় ১৮ নং ওয়ার্ড বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬