১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ আসনের এমপিকে সংবর্ধনা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফরিদুল হক মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, বিএনপি নেতা আনোয়ারুল হক পল্টু, আবু তালেব দুলাল, রুহুল আমিন সেন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুগ্ম আহবায়ক কোরবান আলী, সাবেক যুবদল নেতা শাহিন ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, ছাত্রদল নেতা আবুল বাসার মারুফ, আহমেদ কাওছার দ্বীপ প্রমূখ।
বগুড়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়টি শত বছরের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। বিদ্যালয়টি সরকারি করণের জন্য ইতিমধ্যে কাগজপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে, যা এখন প্রক্রিয়াধীন। আশা করা যাচ্ছে খুব দ্রুত সম্ভব সরকারি হয়ে যাবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ আসনের এমপিকে সংবর্ধনা

প্রকাশিত: ১১:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬