
কাহালুতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপ
স্টাফ রিপোর্টার,
বগুড়ার কাহালু উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিস, ফাঁপোর ইউনিয়ন পরিষদ, কালাই ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং কাহালু পৌরসভা পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে প্রতিটি অফিসের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা এবং সেবাপ্রদানের মান গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে কাহালু উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
পরিদর্শন ও কর্মসূচিতে কাহালু উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

প্রতিবেদক 




















