০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দলিল লেখকদের ৭দফা দাবী আদায়ে আদমদীঘিতে প্রস্তুতি সভা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর বগুড়া জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে আদমদীঘি দলিল লেখক সমিতির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ও আদমদীঘি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। সভায় আরও বক্তব্য দেন সমিতির সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ টি এম কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দলিল লেখক বজলুর রহমান (হিরো), আতোয়ার রহমান, বাবলু, হাসানুর রহমান, রনজিৎ পাল, তোফাজ্জল হোসেন ও মামুনসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিলের মুসাবিদা করতে পারবেন না এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। একই সঙ্গে দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানি ভাতা বাস্তবায়ন এবং থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- দলিল লেখার জন্য সরকারি খরচে থানা ও জেলা কার্যালয়ে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, মুসাবিদাকারক হিসেবে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠন করা।
বক্তারা বলেন, সাত দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আগামী ১৯ সেপ্টেম্বর বগুড়া জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি থেকে দলিল লেখকদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

দলিল লেখকদের ৭দফা দাবী আদায়ে আদমদীঘিতে প্রস্তুতি সভা

প্রকাশিত: ০১:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬