০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘির বীরমুক্তিযোদ্ধা খোকা কুন্ডু আর নেই

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন নিবাসী বীর মুক্তিযোদ্ধা ( অবসরপ্রাপ্ত সেনা সদস্য) নিমাই চন্দ্র কুন্ডু ওরফে খোকা কুন্ডু (৭৬) সকলকে কাঁদিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করছেন (দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। সে আদমদীঘির তালসন গ্রামের সম্ভ্রান্ত পরিবারের স্বর্গীয় প্রিতম্বর কুন্ডুর ছেলে । তিনি গত ১৪ সেপ্টেম্বর ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বীরমুক্তিযোদ্ধা ( অবসরপ্রাপ্ত সেনা সদস্য) স্বর্গীয় নিমাই চন্দ্র কুন্ডু ওরফে খোকা কুন্ডুকে প্রথমে সেনা বাহিনীর পক্ষ থেকে, এরপর উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার,বগুড়া সেনা বাহিনীর পদাতিক ডিভিশন এর লেফটেন্যান্ট মুশফিক,আদমদীঘি সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রশিদুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার আবির সহ বিভিন্ন শ্রেনীপেষার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্মানে স্বর্গীয় খোকা কুন্ডুর সৎকার করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘির বীরমুক্তিযোদ্ধা খোকা কুন্ডু আর নেই

প্রকাশিত: ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬