০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক বিকাশ স্বর্ণকারকে সম্মাননা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ঢাকায় উৎসবমুখর পরিবেশে Bangladesh Diary পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কাকরাইলের আইডিইবি ভবনের বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলার সোনাতলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিকাশ স্বর্ণকারকে প্রফেশনাল স্কিল ট্রেনিং সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ সমাচার ও Bangladesh Diary পত্রিকার সম্পাদক ড. খান আসাদুজ্জামান তার হাতে এ সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন ও সাখাওয়াত আরা উর্মি, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম,স্পেশাল ব্রাঞ্চের প্রধান সর্দার নুরুল আমিন, ডিএমপি কমিশনার মোঃ সারোয়ার সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাংবাদিকতা,গণমাধ্যম ও পেশাগত দক্ষতা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তিকে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মিলনায়তনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক বিকাশ স্বর্ণকারকে সম্মাননা

প্রকাশিত: ০২:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬