০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি–২ মাসের কারাদণ্ড

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক সেবন করে

মাতলামি করার অপরাধে চাঁন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চাঁন সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকার মৃত মংলা সরদারের ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে গালিগালাজ করছিলেন চাঁন। বিষয়টি নজরে এলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী ও সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি–২ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০১:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬