০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ ও অসহায় রোগীদের পাশে তকির বকুলতলা ফাউন্ডেশন: আর্থিক সহায়তা প্রদান করে মেহেরুন নেছা মুক্তি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলায় অসুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘তকির বকুলতলা ফাউন্ডেশন’। রোগীদের সার্বিক খোঁজখবর নেওয়াসহ আর্থিক সহায়তা প্রদান করে সুশীল সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরুন নেছা (মুক্তি)।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে সোনাতলার শিহিপুরে অবস্থিত সৈয়দ আহমেদ কলেজ সংলগ্ন রোকেয়া ডায়াগনস্টিক সেন্টার-এ সরাসরি উপস্থিত হয়ে তিনি এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে মেহেরুন নেছা মুক্তি চিকিৎসা নিতে আসা বিভিন্ন অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন এবং অসচ্ছল ও দুস্থ রোগীদের চিকিৎসার খরচ বহনের জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেন। তাঁর এই তাৎক্ষণিক সহমর্মিতা ও সহায়তা অসুস্থ রোগী এবং তাঁদের স্বজনদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
উক্ত মানবিক কর্মসূচিতে মেহেরুন নেছা মুক্তির সাথে উপস্থিত ছিলেন তাঁর কন্যা এবং পুত্র—তকির বকুলতলার স্বপ্নদ্রষ্টা ও ক্ষুদে উদ্যোক্তা তকি তাজওজার। পরিবারকে সাথে নিয়ে এলাকার অসহায় মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর এই চমৎকার উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে তকির বকুলতলা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সমাজে পিছিয়ে পড়া, অসুস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের বিপদে সর্বোচ্চ বাড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। সমাজকল্যাণমূলক ও সেবাধর্মী এই ধারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

অসুস্থ ও অসহায় রোগীদের পাশে তকির বকুলতলা ফাউন্ডেশন: আর্থিক সহায়তা প্রদান করে মেহেরুন নেছা মুক্তি

প্রকাশিত: ০২:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬