
মুহাম্মাদ আবু মুসাঃ (২৭ আগষ্ট’/২৬) বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে নদীভাঙন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান
একে.এম. আহসানুল তৈয়ব জাকির প্রধান অতিথি হিসেবে আর্থিক সহয়তা প্রদানের উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশাসহ অন্যান্য কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ। এ সময় জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, বর্তমান বিএনপি সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করছে সরকার। সরকারের ব্যাপক আন্তরিকতা এবং সকলের সহযোগিতায় দরিদ্র ও দুর্নীতিমুক্ত এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।

প্রতিবেদক 




















