
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর শুক্রবার সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় সান্তাহার পৌর যুবদল কার্য্যালয়ে দোয়া মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনে ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ এফ এম সিদ্দিকী গুড্ডু এহসান, মুনসুর আলী, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, শাহাজান আলম স্বপন, যুবদল নেতা জুয়েল, রাশেদ, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মিসেস বাবলী মোর্তুজা, পৌর বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির হোসেন লিয়ন, সেচ্ছাসেবক দলের নেতা রুবেল হোসেন, শ্রমিক দলের আহবায়ক আব্দুল মান্নান, কৃষক দলের নেতা আকবর আলী মিঠু, সাইফুল ইসলাম খোকন, পৌর মৎসজীবি দলের সভাপতি লোকমান, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারন সম্পাদক সাব্বির হোসেন ছনি, ছাত্র্রদল নেতা আবিদ, রবিন, সোহাইব, হয়রত আলী, আকাশসহ ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















