০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় গরুভর্তি ভটভটি উল্টে কুরানু প্রামাণিক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। ২৩ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কুরানু প্রামাণিক,গাবতলী উপজেলার জামিরবাড়িয়া গ্রামের মৃত দাবারু প্রামাণিকের ছেলে,স্থানীয়ভাবে কুরানু মেম্বার নামে পরিচিত, তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুরানু মেম্বার গরুভর্তি একটি ভটভটি নিয়ে কর্পুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে করবোলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে তিনি ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ভটভটিটি সড়কের পাশে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

শিহিপুরে ‘জনকল্যাণ সেবাকেন্দ্র’-এর আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন

গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ১২:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬