১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে চালককে অচেতন করে টমটম গাড়ি ছিনতাই

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিস্কুট-কলা খাইয়ে রাসেল খান (২৬) নামের এক টমটম চালককে অচেতন করে তার ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পরে স্থানীয়রা অচেতন চালক রাসেল খানকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন। গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। চালক রাসেল খান নওগাঁ জেলার আত্রাই উপজেলার হিসাবদি নগর গ্রামের আলফাজ খানের ছেলে। টমটম চালক রাসেল খানের চাচা রুবেল খান জানায়, প্রায় চার মাস আগে রাসেল কিস্তিতে আড়াই লাখ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) কিনে নওগাঁর আবাদপুকুর-রানীননগর রাস্তায় যাত্রী বহন করছিল। গত বুধবার দুপুরে আবাদপুকুর বাজারে অজ্ঞাত তিন ব্যক্তি নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে আদমদীঘি থানায় যাবে বলে ৪০০ টাকা ভাড়া চুক্তি করে টমটম নিয়ে আদমদীঘিতে আসেন। এরপর ওই তিন ব্যক্তি টমটমসহ রাসেলকে নিয়ে আদমদীঘি উপজেলা চত্বরের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত ব্যক্তিরা চালক রাসেলকে মাম পানি, বিস্কুট ও কলা খাইয়ে অসেচতন করে ফেলে রেখে কৌশলে টমটম গাড়িটি নিয়ে সটকে পড়ে। সন্ধ্যার পর স্থানীয় লোকজন চালক রাসেলকে অসচেতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের আটক ও টমটম গাড়িটি উদ্ধারে চেষ্টা চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

আদমদীঘিতে চালককে অচেতন করে টমটম গাড়ি ছিনতাই

প্রকাশিত: ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩