
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।রোববার (আজ) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মধ্য দিঘলকান্দি এলাকা থেকে মোঃ মিঠু মিয়া (৪৪) নামের ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 




















