০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মে দিবস উপলক্ষে দুপচাঁচিয়ার তালোড়ায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ মহান মে দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১মে শুক্রবার বিকাল ৪টায় সংসদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবিতা সংসদের উপদেষ্টা ও তালোড়া পৌর সাবেক মেয়র মোঃ আব্দুল জলিল খন্দকার। উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আফজাল হোসেন খন্দকার, দিনেশ চন্দ্র শীল, মোঃ আরাফাত হোসেন, মোঃ আব্দুল মজিদ হারুন, মুন্নি রায়, আহসান হাবিব, শামিস হোসেন প্রমুখ। উপস্থিত সুধীজন মে দিবসের পটভূমি ও শ্রমিক অধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শ্রমজীবী মানুষের জীবন-সংগ্রাম নিয়ে কবিতা পাঠ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকের ঘামেই সভ্যতার চাকা ঘোরে। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে শ্রমজীবী মানুষের কথা তুলে ধরায় কবিতা সংসদের এই উদ্যোগ প্রশংসনীয়।
সভার শেষে মে দিবসের তাৎপর্য তুলে ধরে সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে রক্ত দিয়েছিল, সেই আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত। মে দিবস শুধু ছুটির দিন নয়, এটি শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা। কবিতা ও সাহিত্যের মাধ্যমেও আমাদের শ্রমজীবী মানুষের কথা, তাদের স্বপ্ন ও সংগ্রামের কথা তুলে ধরতে হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

মে দিবস উপলক্ষে দুপচাঁচিয়ার তালোড়ায় কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬