০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় পান ব্যবসায়ীর মৃ*ত্যু ॥ মহিলাসহ আহত ৪জন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ঝড়ে গাছ উপড়ে দোকান ঘরের উপর পড়ে গাছ চাপায় শ্রী উমাচরন চন্দ্র (৫২) নামের এক পান-সুপারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মহিলাসহ ৪জন আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ২৭ এপ্রিল সোমবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখান পুকুর গ্রামের  লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রশাসনকে খবর দিলে উমা চন্দ্র’র মরদেহটি উদ্ধার করা হয়। তিনি (উমা) পাশ্ববর্তী চকরাধিকা গ্রামের মৃত কালিচরন চন্দ্র’র ছেলে। জানা গেছে, ওই লাঠিগঞ্জ বাজারে একটি পাকুর গাছের নিচে টিনসেট ঘরে দীর্ঘ দিন যাবৎ হলে শ্রী উমা চন্দ্র পান সুপারী ব্যবসা করে আসছে। মাঝে মধ্যে ওই দোকান ঘরে রাত যাপন করেন। ঘটনার রাতেও ওই দোকান ঘরে একাই ছিলেন তিনি। ভোর রাতে ঝড়ে গাছটি উপড়ে ওই দোকার ঘরের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) মোঃ আবু মুসা এবং এসআই মোজাহিদুল ইসলাম মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো ছিল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়েছিলেন। কোন অভিযোগ না থাকায় পরিবারকে লাশটি বুঝিয়ে দেয়া হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ গাছটির এখনো কোন সুরাহা করেনি। গাছের ডাল পালা পাশে ২টি বাড়িতে পড়লে সেখানে মহিলাসহ ৪জন আহত হয়। তারা হলেন ওই এলাকার সাজল আকন্দ, আমেনা বেগম, লতা বেগম ও মরিয়ম আক্তার।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

গাবতলীতে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় পান ব্যবসায়ীর মৃ*ত্যু ॥ মহিলাসহ আহত ৪জন

প্রকাশিত: ০২:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬