০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জ সিহালী বিদ্যালয়ে অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী,প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী উচ্চ বিদ্যালয়ের পরিবেশে চরম অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার দুপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবন বরাদ্দের চিঠি প্রদান এবং প্রস্তাবিত ভবনের স্থান পরিদর্শনে গিয়ে তিনি মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা, আবর্জনা ও পলিথিন দেখতে পান। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন নোংরা ও অগোছালো পরিবেশে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, যেখানে শিশু-কিশোররা শিক্ষা গ্রহণ করে, সেই পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ হওয়া জরুরি। নোংরা পরিবেশ কখনোই মানসম্মত শিক্ষার সহায়ক হতে পারে না।এ সময় উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
একই সঙ্গে তিনি নবনির্মিত একাডেমিক ভবনের কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পরিবেশগত মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

শিবগঞ্জ সিহালী বিদ্যালয়ে অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী,প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ 

প্রকাশিত: ০১:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬