
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পণ্যের মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া। বুধবার (২২ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসন, সারিয়াকান্দি এবং বিএসটিআইয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সারিয়াকান্দি বাজারে অবস্থিত “সানি দই ঘর” নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মিথ্যা তথ্য প্রদান করে ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে দোষী সাব্যস্ত হয়। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিবেদক 




















