০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশে এসএসসি ভোকেশনাল পরীক্ষা সম্পন্ন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

২১ এপ্রিল, ২০২৬ বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সুখানপুকুর উচ্চ বিদ্যালয় এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনিয়ম পরিলক্ষিত হয়নি।

অত্র কেন্দ্র সচিবের কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যার মধ্যে ছাত্র ১৪৯ জন, ছাত্রী৩০ জন। উপস্থিতির হার ১০০% (শতভাগ)।
আজকের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না, যা কেন্দ্র সংশ্লিষ্টদের ইতিবাচক তদারকির ফল হিসেবে দেখা হচ্ছে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকিতে নিয়োজিত ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বোর্ড প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ অলিউল ইসলাম। এছাড়াও কেন্দ্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান।
সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব হারুনুর রশিদ-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা সম্পন্ন করেছে।
অভিভাবক ও স্থানীয় সচেতন মহল পরীক্ষার এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সোনাতলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশে এসএসসি ভোকেশনাল পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১১:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬