০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অক্ষয় তৃতীয়ায় সোনাতলায় গঙ্গাস্নানঃ মেলানদহ বাঙালি নদীর তীরে শতাধিক ভক্তের সমাগম 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা সংলগ্ন মেলানদহ বাঙালি নদীর ঘাটে অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এ ধর্মীয় আয়োজনে প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।নিকটবর্তী গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সনাতনী সংঘের উদ্যোগে এ স্নান উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা নদীর ঘাটে সমবেত হয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
সংগঠনের আয়োজক বলাই চন্দ্র সাহা,উদয় চন্দ্র সাহা,কানাই চন্দ্র সাহা,নয়ন চন্দ্র সাহা,সঞ্জয় চন্দ্র সাহা, শুসান্ত চন্দ্র সাহা ও শিশির চন্দ্র সাহা জানান,প্রায় সাত বছর আগে আমরা তরুণরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে এ সংগঠন গড়ে তুলি। এরপর থেকে তারা নিয়মিত ভাবে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে আসছেন। বিশেষ করে প্রতি মাসে দ্বাদশী তিথিতে গীতা পাঠ,ধর্মীয় আলোচনা ও কীর্তনের আয়োজন করা হয়। স্নান ঘাটে অনুষ্ঠান গীতা পাঠ করেন নরেন্দ্র জগন্নাথ দাস,বিশ্বজিৎ দাস ও মোহন গৌরাঙ্গ দাস। তারা জানান,প্রতিটি আয়োজনে শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন এবং নিজেদের অর্থায়নেই সব কার্যক্রম পরিচালিত হয়। এদিনের অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য চিড়া,খই,গুড় ও দই দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।আয়োজকরা আরও বলেন,সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে।
উল্লেখ্য,অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তিথি যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এদিনে সম্পাদিত যেকোনো শুভকর্ম চিরস্থায়ী বা “অক্ষয়” ফল বয়ে আনে। তাই এ তিথিতে পূজা,দান,জপ ও সৎকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে।
অক্ষয় তৃতীয়ার এ পবিত্র আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণ কারী ভক্তরা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

অক্ষয় তৃতীয়ায় সোনাতলায় গঙ্গাস্নানঃ মেলানদহ বাঙালি নদীর তীরে শতাধিক ভক্তের সমাগম 

প্রকাশিত: ১২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬