০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের সাহাপাড়া গতকাল রবিবার ১৯ এপ্রিল রাতে শ্রী চন্দন কুমার সাহা (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার তালোড়া ইউনিয়নের কইল সাহাপাড়া মৃত- রতন সাহার ছেলে শ্রী চন্দন কুমার সাহা ঘটনার দিন রবিবার রাতে তার শোবার ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়,ঘটনার দিন রাতে খাবার খেয়ে সে তার ঘরে ঘুমাতে যায়,আজ সোমবার ২০ এপ্রিল সকালে চন্দন কুমার ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হলে তার সারা শব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙ্গে আমরা ঘরে ঢুকে দেখি চন্দন ঘরের তিরে তার লাশ ঝুলছে। এ বিষয়ে দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান এর সঙ্গে কথা বললে, তিনি এই প্রতিবেদককে জানান, সকাল ১০ টায় আত্মহত্যার খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এবং পর্যবেক্ষণ করে সন্দেহাতীত কোন কিছু না পাওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তালোড়া ইউপি ৭ নং সদস্য মোঃ সামছুল ইসলাম ও ৮ নং সদস্য মোঃ নজরুল ইসলাম এর সঙ্গে কথা বললে তারা জানান,খবর পেয়ে তালোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম সহ আমরা ঘটনাস্থলে যাই। এবং চন্দন কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এটা সঠিক বলে তিনারা জানান।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়ায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 

প্রকাশিত: ০৯:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬