০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুই দশক পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান: বগুড়াকে ১৩তম সিটি করপোরেশন ঘোষণার অপেক্ষায় এখন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ দুই দশক পর পৈতৃক ভিটায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল সোমবার (২০ এপ্রিল) প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। এ সফরকে ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ।

সফরকালে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি থাকছে ফ্যামিলি কার্ড বিতরণ,খাল খনন কর্মসূচি,প্রেসক্লাব উদ্বোধন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ সহ একাধিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন।জানাগেছে, সফরের শুরুতেই প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীতে তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন করবেন। উল্লেখ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পুত্র এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সন্তান হিসেবে তারেক রহমানের এই সফর স্থানীয়দের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রায় ৬৬ বছর ধরে পৈতৃক ভিটা দেখাশোনা করা অশীতিপর আবদুস সাত্তার জানান,একই পরিবারের তিন প্রজন্মকে রাষ্ট্রক্ষমতায় দেখার অভিজ্ঞতা তাঁর জীবনের বিরল এক অর্জন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে স্বচক্ষে দেখার অপেক্ষায় আছেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাবতলী উপজেলা সহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য দীর্ঘদিন অবহেলিত এ অঞ্চল প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে এমন প্রত্যাশাই এখন সবার।সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।জেলা বিএনপির নেতারা জানিয়েছেন,প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশস্থল প্রস্তুত সহ সার্বিক ব্যবস্থাপনায় চলছে ব্যাপক তৎপরতা।দীর্ঘ ২০ বছর পর পৈতৃক ভিটায় ফেরা এবং বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার সম্ভাব্য ঘোষণাকে কেন্দ্র করে এখন পুরো জেলায় বইছে আনন্দ ও প্রত্যাশার জোয়ার।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুই দশক পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান: বগুড়াকে ১৩তম সিটি করপোরেশন ঘোষণার অপেক্ষায় এখন

প্রকাশিত: ০৬:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬