
বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহাববাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আহম্মদ মডেল ফাজিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৩ এপ্রিল (সোমবার) বেলা ১১ ঘটিকায় মাদ্রাসার হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের আগামী দিনের পথচলা এবং পরীক্ষার সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সৈয়দ আহম্মদ মডেল ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রাশেদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সহিদুল হক টুল্লু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব মো: সাইদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন হাফেজ ইঞ্জিনিয়ার নাসিরুল হক মাসনবী।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা কাজে লাগিয়ে দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















