০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাল্লাপাড়া দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাল্লাপাড়া দাখিল মাদ্রাসার-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) দুপুর ১১ঘটিকায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃশাহিনুর ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন,মাদ্রাসার সুপারিটেনডেন্ট মোঃ গোলাম মোস্তফা। শিক্ষক প্রতিনিধি এ,টি,এম সামাদ কোব্বাদ,মোঃ এমদাদুল হক,মোছাঃ শিরীন আক্তার ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ বাংলাদেশ প্রেস ক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ তালাশ তালুকদার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়া মাদ্রাসার শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবক ও দাতা সদস্য,সুধীজন উপস্থিত ছিলেন। মাদ্রাসা সূত্রে জানা যায়,চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা মাদ্রাসা সকল শিক্ষক,শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বিদ্যালয় ও ম্যানেজিং কমিটি পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের কলম স্কেল বোর্ড় সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

পাল্লাপাড়া দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬