০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ক্রমবর্ধমান চুরি-ডাকাতিতে অতিষ্ঠ,দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি এলাকাবাসির

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া গরু চুরি ও অন্যান্য অপরাধের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১০ই এপ্রিল) বেলা ১১টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অভিযোগ করেন, গত কয়েক মাসে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ৪টি অটোরিকশা,বেশ কয়েকটি গরু, বসতবাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি। সর্বশেষ গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কৃষ্ণপুর নামাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪টি গাভী পিকআপ ভ্যানে করে চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র।মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল, শফিকুল ইসলাম, সোনা মেম্বার ও জিন্নাহ। বক্তারা জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গরু বহনকারী পিকআপ ভ্যানটি চলে যাওয়ার ১৫ মিনিট পর মোটরসাইকেলে করে শফিক ও রঞ্জুকে একই পথে যেতে দেখা যায়। এতে তাদের সম্পৃক্ততা সন্দেহাতীত বলে দাবি করেন তারা।
এলাকাবাসী অবিলম্বে চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত শফি, রঞ্জু, জিহাদ ও কান্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে,গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে গরু চুরির সন্দেহে তিন যুবককে ধাওয়া করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হলো আমজাদ হকারের ছেলে জয়নাল হোসেন ওরফে জিহাদ, শফিক ও রঞ্জু সরকার। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত চুরি হওয়া গবাদিপশু উদ্ধার এবং অপরাধীদের কঠোর শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

শেরপুরে ক্রমবর্ধমান চুরি-ডাকাতিতে অতিষ্ঠ,দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি এলাকাবাসির

প্রকাশিত: ০৩:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬