০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “অভ্যন্তরীণ প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও পাঠদান পদ্ধতি আধুনিকায়নের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ সহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রমজান আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শেখ নজমুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সহিদুল হক (টল্লু)। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মানসম্মত শিক্ষার প্রসার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে এক আনন্দঘন পরিবেশে অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপহার প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের এই স্বীকৃতি উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ

প্রকাশিত: ০৪:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬