০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জের গাংনগরে নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ প্রতিমন্ত্রীর: সম্ভাব্য স্থান পরিদর্শন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর এলাকায় নতুন একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রীর গঠিত শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্যরা ইতোমধ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রীর এই মহতী উদ্যোগের ফলে গাংনগরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে। দীর্ঘদিনের এই চাহিদা পূরণ হতে চলায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় গঠিত উচ্চপর্যায়ের শিক্ষা উপদেষ্টা কমিটি নিয়মিতভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখানে নতুন কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন ও কারিগরি দিক যাচাই করা হয়েছে। এই দুই এলাকায় ইতিমধ্যে নতুন কলেজের স্থান চূড়ান্ত করা হয়েছে।
এখানে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে কমিটি।

প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারী অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, মাননীয় প্রতিমন্ত্রীর প্রধান লক্ষ্য শিবগঞ্জকে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা। গাংনগরে কলেজটি প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে তা এক মাইলফলক হিসেবে কাজ করবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

শিবগঞ্জের গাংনগরে নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ প্রতিমন্ত্রীর: সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রকাশিত: ০২:১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬