
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মোমেনা বেগম (৬৮)। তিনি স্থানীয় বাবু সরকারের স্ত্রী।রোববার (সকাল ৯টার দিকে) উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা ও জোলেখার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা ও ঝগড়া লেগে থাকত।
রোববার সকালে পূর্ব বিরোধের জেরে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে মোমেনা বেগম প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশের সুরুতহাল রিপোর্টের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক 




















