০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় শখের বাজারে বিশেষ অভিযানে মাদকসহ ২ জন গ্রেপ্তার, আরও ২ নারী আসামি আটক

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (অদ্য) সকাল ৭টা ৫০মিনিটের দিকে উপজেলার করমজা গ্রামের আহম্মেদ মেম্বারের রাইস মিলের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা:মোঃ আশরাফ আলী, মাতা: মোছাঃ শহিদা বেগম, গ্রাম: চাকলা (মধ্যপাড়া), উপজেলা: গাবতলী, জেলা: বগুড়া।মোঃ মাহামুদুর রহমান জিয়াম (৩৫), পিতা: মোঃ জাহিদুল ইসলাম, মাতা: মোছাঃ মঞ্জুয়ারা বেগম, গ্রাম: করমজা (শখের বাজার), উপজেলা: সোনাতলা, জেলা: বগুড়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এছাড়া একই অভিযানে পাঁচ মাসের সাজাপ্রাপ্ত এক নারী আসামি এবং পরোয়ানাভুক্ত আরও এক নারী আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনগত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান,মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

সোনাতলায় শখের বাজারে বিশেষ অভিযানে মাদকসহ ২ জন গ্রেপ্তার, আরও ২ নারী আসামি আটক

প্রকাশিত: ০৯:০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬