১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বিভাগীয় কমিশনারের পরিদর্শন,সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম.বজলুর রশীদ সোমবার (৩০ মার্চ ২০২৬) বগুড়া জেলার গাবতলী উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী উপজেলা পরিষদ পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।
পরবর্তীতে তিনি গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।সেখানে প্যাথলজি বিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগসহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি কর্তব্যরত চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।পাশাপাশি হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন।এছাড়া নেপালতলী ইউনিয়নের নেপালতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন,সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান,সারাদেশে প্রায় ২০হাজার কিলোমিটার খাল পুনঃখনন/খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে,যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে বাস্তবায়িত এসব কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধি,মৎস্য সম্পদ উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরিদর্শনের অংশ হিসেবে তিনি নেপালতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং সেখানেও বৃক্ষরোপণ করেন।এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান,গাবতলী উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি),উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় বিভাগীয় কমিশনারের পরিদর্শন,সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা 

প্রকাশিত: ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬