
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা’র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে রবিবার সাবগ্রাম, ইছাইদহ ও চাঁন্দপাড়া এলাকায় গিয়ে গণসংযোগ করেছেন এমপি প্রার্থী’র স্ত্রী বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মনোয়ারা বেগম কল্পনা।
এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাজু, বিএনপি নেতা আঃ মান্নান, আরএসএম পলাশ, দৈনিক বগুড়ার সাহিত্য বিভাগের সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ওরফে অনন্য রফিক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম টিপু, বিশিষ্ঠ ব্যবসায়ী নুর আলম সরকার, দৈনিক বগুড়ার সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা, ধারাভাষ্যকার রফিকুল ইসলাম রফিক, সরকারী আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব, ছাত্রদল আবু জিহাদ, কাফি হাসান, শফিকুল ইসলাম, আল আমিন, রাশেদ, রাজু, ওয়ালিদ, ফুয়াদ, রতন, বাবুলসহ আরো অনেকে। গণসংযোগকালে মনোয়ারা বেগম কল্পনা বলেন, বগুড়াসহ সারাদেশের উন্নয়নে ধানের শীষ মার্কার কোন বিকল্প নেই। ধানের শীষ মার্কার বিজয় মানে ব্যাপক উন্নয়ন। তাই বর্তমান প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় রেকর্ড পরিমাণ ভোট দেয়ার অনুরোধ জানান।

প্রতিবেদক 




















