১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা ও মসজিদ পরিদর্শন করলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম

বগুড়া-০১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সম্প্রতি বয়ে যাওয়া ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। নির্বাচন পরবর্তী এই সময়ে তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, “যেকোনো দুর্যোগে আমি আপনাদের পাশে আছি এবং সবসময় থাকব।” এছাড়াও তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন করেন এবং দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাতলা থানা বিএনপির অন্যতম সদস্য, সাবেক জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বর্তমান ৩নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল হক টুল্লু। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্যের এই ঝটিকা সফর এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা ও মসজিদ পরিদর্শন করলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম

প্রকাশিত: ০৪:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬