১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছাদের পানি গড়ানোকে কেন্দ্র করে ভেমটির ঘাটে সংঘর্ষ,আহত ১০ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌর এলাকা সংলগ্ন ভেমটিরঘাটে ছাদের পানি গড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় সোনাতলা পৌরসভার অদুরে গোবিন্দগঞ্জের উজিরপাড়া বাইগুনি বুলির গেট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,স্বদেশ সাহার মার্কেটের ছাদে কয়েক দিনের বৃষ্টির পানি জমে ছিল। বাজার চলাকালে মার্কেটের সামনে নবাব আলী নামে এক ব্যক্তি কলা বিক্রি করছিলেন। এ সময় বেলাল নামে একজন ছাদে উঠে পাইপের মুখ খুলে দিলে জমে থাকা পানি নিচে পড়তে শুরু করে। এতে কলা ব্যবসায়ী নবাব আলীর গায়ে পানি পড়ে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে বিষয়টি উজির পাড়া ও বিশুর পাড়ার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়।এটি থেমে রাত প্রায় ৯টা পর্যন্ত চলে। এসময়ে ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠিসোটা হাতে নিয়ে দোকান ও দোকানের সাটার ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।আহতদের মধ্যে রয়েছেন,বেলাল হোসেন,সজল মিয়া,সুলতান মিয়া,ইনছার আলী,সৌরভ মিয়া,ওসমান আলী,লেমন মিয়া,নবাব আলী সাকিদার,সুজন মিয়া ও সাবেক পৌর কাউন্সিলর হারুনুর রশিদ। তাদের মধ্যে কয়েকজনকে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়।এদিকে সংঘর্ষে স্বদেশ চন্দ্র সাহার মালিকানাধীন মার্কেট সহ অন্তত ৯টি দোকানের শাটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দলও সেখানে উপস্থিত হয়।
গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ জানান,মুলত ছাদের পানি গড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন, অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ জানান,আমি ঘটনাস্থল গিয়ে মিমাংসার উদ্দোগ নেয়া কালে অচেনা লোকের ধাক্কায় আহত হই।সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন জানান,আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সৌরভ, ওসমান ও সুজনকে গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

ছাদের পানি গড়ানোকে কেন্দ্র করে ভেমটির ঘাটে সংঘর্ষ,আহত ১০ 

প্রকাশিত: ০৪:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬