১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছোট্ট শিশুর ইচ্ছে পূরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে এক শিশুর ছোট্ট ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার শিশু আতিকুরের অনেকদিনের ইচ্ছে ছিল একবার হলেও সে মন্ত্রীর গাড়িতে উঠবে। পরিবারের কাছে এমন ইচ্ছার কথা জানায় সে। বিষয়টি প্রতিমন্ত্রীর কানে পৌঁছালে তিনি শিশুটির সেই ছোট্ট স্বপ্ন পূরণে এগিয়ে আসেন।প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্নেহভরে আতিকুরকে নিজের গাড়িতে পাশে বসিয়ে নেন। হঠাৎ করেই স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দে ভরে ওঠে শিশুটির মুখ। পরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ও শিশুটিকে সঙ্গে রাখেন তিনি।অনুষ্ঠান শেষে শিশুটিকে নিয়ে প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে যান এবং সেখানে পরিবারের সদস্যদের সঙ্গেও কিছু সময় কাটানোর সুযোগ করে দেন।এ সময় উপস্থিত স্থানীয় মানুষ প্রতিমন্ত্রীর এমন সহজ-সরল ও মানবিক আচরণে মুগ্ধ হন। অনেকেই বলেন,একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

ছোট্ট শিশুর ইচ্ছে পূরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশিত: ০১:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬