
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক এবং বগুড়া জেলা কমিটির বর্তমান আহ্বায়ক জনাব মো. জহির রায়হান জহির-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বগুড়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মো. কাজী রফিকুল ইসলাম।
বর্তমানে জহির রায়হান জহির রাজধানী ঢাকার কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) এমপি রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে অসুস্থ এই নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মো. তানজারুল হক তুহিন।
এদিকে, অসুস্থ নেতার পাশে দাঁড়ানো এবং হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য দিগদাইড় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এমপি কাজী রফিকুল ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 




















