০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সফরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

একদিনের সরকারি সফরে বগুড়া এসে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।

​শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান ও রাষ্ট্রীয় সালাম জানায়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​গার্ড অব অনার গ্রহণ শেষে প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তার এই এক দিনের সফরে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়া সফরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশিত: ০৩:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬