
বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ মডেল ফাজিল মাদ্রাসার প্রাক্তন সিনিয়র গণিত শিক্ষক এবং বর্তমানে আদর্শ টেকনিক্যাল কলেজ, বালুয়াহাট-এর অধ্যক্ষ শাহজাহান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (৯ মার্চ, ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৬ বছর। তিনি গত কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৈয়দ আহম্মদ মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন এবং বয়রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ। এক শোকবার্তায় তাঁরা বলেন, “শাহজাহান আলী সাহেব একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম শাহজাহান আলীর জানাজা নামাজ তাঁর নিজ গ্রাম পুগলিয়া দিঘলকান্দী (জাহানাবাদ মাদ্রাসা সংলগ্ন, বালুয়াহাট)-এ আজ রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিজস্ব প্রতিবেদক 




















