০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উসাস-এর নতুন সভাপতি ফরহাদ ও সম্পাদক রাকিবুল: ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বগুড়া জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ ও অরাজনৈতিক সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সারিয়াকান্দি–সোনাতলা (উসাস)’-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ফরহাদ বাবু সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি মোছাঃ তৌফিকা আক্তার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান ভূঁইয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও মোছাঃ জেসমিন আক্তার (দিনাজপুর মেডিকেল কলেজ)।

সংগঠনটিকে সঠিক দিকনির্দেশনা দিতে সাবেক পাবলিকিয়ান ও সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন, কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, ডিআইজি/ডিবি প্রধান মোঃ শফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম টিটু, উপসচিব মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আখিউল ইসলাম, যবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মোঃ আব্দুল ওয়াহাব, ডা. মোহাম্মদ রহুল আমিন, ইঞ্জিনিয়ার আহসান হাবীব, এস.এম. মেহেদী হাসান হীরা এবং সংগঠনের সাবেক সভাপতি রিয়াজ মাহমুদ।

২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘উসাস’ সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করাই হবে তাদের মূল লক্ষ্য।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

উসাস-এর নতুন সভাপতি ফরহাদ ও সম্পাদক রাকিবুল: ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশিত: ০২:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬