০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক

তিন গ্রাম নিয়ে ‘নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদে’র আহ্বায়ক কমিটি গঠন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭৯ বার পড়া হয়েছে

শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য রক্ষা এবং মানবকল্যাণের মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হলো ‘নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদ’। নতুন এই সংগঠনের যাত্রা উপলক্ষ্যে সম্প্রতি শিহিপুর (বটতলায়) এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে গোলাম জাকারিয়া কনককে আহ্বায়ক এবং জুলফিকার নাঈম পিপাসকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি দায়িত্ব গ্রহণ করে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব তালুকদার শামিম সবুজ ও ফিরোজ আলম । তালুকদার শামিম সবুজ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শিক্ষা ও ঐতিহ্যের প্রসারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, অত্র কল্যাণ পরিষদে’র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম সোহাগ, মোবারক হোসেন, রাকিবুল হাসান কবির, সদস্য দুলাল, বাদল, রিনান বিন হাসন, আরিফুল ইসলাম, লিটন মিয়া, হসেন প্রাং , হাছেন আলী, আব্দুর রহিম, সাফায়েত আরাফ রেজাউল, আতিকুর রহমান আজম সহ এলাকার সাধারণ ও সচেতন ব্যক্তিবর্গ।

উপস্থিত বক্তারা জানান, নওদাবগা, শিহিপুর ও সুখান পুকুর গ্রামের সাধারণ মানুষের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং এই অঞ্চলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই কল্যাণ পরিষদ কাজ করবে। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কাজকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিবেদক

তিন গ্রাম নিয়ে ‘নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদে’র আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০৩:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬