
বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু।
শুক্রবার এক সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে এই শুভেচ্ছা জানান তিনি। এসময় চেয়ারম্যান টুল্লু প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সাক্ষাৎকালে চেয়ারম্যানের পুত্র সাদিকসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে চেয়ারম্যান শহিদুল হক টুল্লুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে; তিনি প্রতিমন্ত্রীর ভগ্নিপতি।
পারিবারিক এই হৃদ্যতাপূর্ণ সম্পর্কের পাশাপাশি এদিন এলাকার সার্বিক উন্নয়ন নিয়েও কথা হয়। বিশেষ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের মাধ্যমে নিজ এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারেন, সে বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উপস্থিত ব্যক্তিবর্গ জানান, প্রতিমন্ত্রীর সাথে চেয়ারম্যানের এই আন্তরিক সম্পর্ক এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে তারা আশাবাদী।

নিজস্ব প্রতিবেদক : 




















