
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নবসজ্জিত নিজ দপ্তরে আসন গ্রহণের মাধ্যমে তিনি কর্মব্যস্ত সময় অতিবাহিত করেন।
মীর শাহে আলম এমপির এই নতুন পথচলা দেশের তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তারা প্রত্যাশা করেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং পল্লী উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই হবে তাঁর মূল লক্ষ্য। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় আরও আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে।






















