০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
যথাযোগ্য মর্যাদায়

সৈয়দ আহম্মদ কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : বিনম্র শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালিত হয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে কলেজ কর্তৃপক্ষ।

২১শে ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর একটি শোক র‍্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মাতৃভাষার গুরুত্ব এবং ভাষা আন্দোলনে বীর শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের সকল সহকারি অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।
শিক্ষক-কর্মচারীবৃন্দ। বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অধ্যক্ষ সাইদুজ্জামান তার বক্তব্যে বলেন, ফেব্রুয়ারি আমাদের অহংকার। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং দেশপ্রেম ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

যথাযোগ্য মর্যাদায়

সৈয়দ আহম্মদ কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

প্রকাশিত: ০৬:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬