০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ প্রবীণ কর্মীর পাশে বিএনপি নেতৃবৃন্দ: শিহিপুরে ধানের শীষে ভোট দিতে পেরে উল্লাস

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত শিহিপুর গ্রামে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যখন দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয় বাসিন্দারা আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শিহিপুর বটতলা এলাকার প্রবীণ বিএনপি কর্মী মো. আব্দুল জলিল দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার খোঁজখবর নিতে যান স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একই সময়ে এলাকার প্রবীণ বিএনপি কর্মী অসুস্থ মুজিবুর রহমান মজনু ও মংলুর খোঁজ খবর নেন।
অসুস্থ কর্মীর শয্যাপাশে উপস্থিত হয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা তানজারুল হক তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন, সদরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক, দিগদাইড় ইউনিয়ন বিএনপি। রেজাউল কবির, নিরক্ষর বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপি। লাল মিয়া প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি। আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন মৎস্যজীবী দল। জিয়াউল হক জনি, যুবনেতা। দিলু সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ যখন আব্দুল জলিলের বাড়িতে যান, তখন শিহিপুর গ্রামের সাধারণ মানুষ সেখানে ভিড় জমান। দীর্ঘ অনেক বছর পর মুক্ত পরিবেশে নিজের পছন্দের প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার সুযোগ আসায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গ্রামবাসী তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন এবং দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
নেতৃবৃন্দ অসুস্থ আব্দুল জলিলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দেন। তারা তৃণমূলের কর্মীদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, প্রবীণ কর্মীদের হাত ধরেই দল আজ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

অসুস্থ প্রবীণ কর্মীর পাশে বিএনপি নেতৃবৃন্দ: শিহিপুরে ধানের শীষে ভোট দিতে পেরে উল্লাস

প্রকাশিত: ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬